বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: হোটেলকর্মী মিলন আটক

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের বার্তায় বলা হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় স্কুলছাত্রী হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হোটেলকর্মী মিলন র‍্যাবের জালে আটক।

জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়।

এর আগে গত ১০ জানুয়ারি বনশ্রীতে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’য় পরিবারের সঙ্গে থাকত সে।

তার বড় বোন শোভা জানান, ১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে বাসা থেকে জিমে যান তিনি।বাসায় ফিরে ছোট বোন লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে ভাবলেও পরে হিজাব খুলে দেখেন গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *